দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতির আধুনিকায়নের সঙ্গে পেশাগতভাবে সম্পৃক্ত রাখাসহ সাত দফা দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দলিল লেখকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এতে জেলার চার উপজেলার দলিল লেখক সমিতির নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. দিদার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাদশার সঞ্চালনায় সভায় বিভিন্ন উপজেলার নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও অনিশ্চয়তার মধ্যে দলিল লেখকরা কাজ করছেন। রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়নে তাদের আপত্তি নেই; তবে এর মাধ্যমে যেন দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়া না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রির সুযোগ না দেওয়া এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
এ ছাড়া অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান তৈরি, পক্ষের দেওয়া কাগজপত্রের ভিত্তিতে দলিল তৈরির কারণে দলিল লেখকদের আসামি না করা এবং ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের দাবিও জানিয়েছেন তারা।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন দলিল লেখকরা। পরে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
যে আই